দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

হরমুজ প্রণালির ওপর নিয়ন্ত্রণকে যুদ্ধের সবচেয়ে বড় সামরিক অর্জন হিসেবে দেখছে ইরান। তেহরানভিত্তিক গবেষক আলী আকবর দারেইনি এমন মন্তব্য করেছেন।
কৌশলগত গবেষণা কেন্দ্রের এই গবেষক আল জাজিরাকে বলেন, হরমুজ প্রণালির ওপর ইরানের নিয়ন্ত্রণ আরও স্থিতিশীল করাই এখন লক্ষ্য। তিনি বলেন, ‘আলোচনার উদ্দেশ্য হচ্ছে এসব অর্জনকে স্থিতিশীল করা। নিজেদের অর্জন ছেড়ে দেওয়ার জন্য কেউ আলোচনা করে না, বরং তা আরও শক্তিশালী করার জন্য আলোচনা করা হয়।’
দারেইনি জানান, ইরান প্রণালি খুলে দেওয়ার পরও এমন একটি ব্যবস্থা চালু করতে পারে, যাতে শান্তি বজায় থাকে।
তিনি বলেন, ‘ইরান নিশ্চিত করতে চায় যে নিরপরাধ ও স্বাভাবিক চলাচল অব্যাহত থাকবে। তবে ঝুঁকিপূর্ণ চলাচল বা যুদ্ধের পরিস্থিতি থাকবে না।’
তার দাবি, যুক্তরাষ্ট্র ও তাদের মিত্ররা যেন ইরানের বিরুদ্ধে হামলায় ব্যবহার করা যেতে পারে—এমন সামরিক সরঞ্জাম পরিবহন করতে না পারে, তা নিশ্চিত করতে চায় তেহরান।
সূত্র: আল-জাজিরা
/অ